Uncategorized

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ প্রায় ১০০ অসহায় মানুষের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী

  Admin1234@ ৩ ডিসেম্বর ২০২৫ , ৫:৫৪:৪০ 52

 

মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার দিঘীর পাড়ের ০৩ টি কলোনীতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ প্রায় ১০০ অসহায় মানুষের পাশে সহযোগিতা নিয়ে পাশে দাড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়াকৈর উপজেলা। কালিয়াকৈর উপজেলার এমন ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় একশত পরিবার সর্বস্ব হারিয়ে হতভম্ব হয়ে পড়ে। সহায় সম্বল বলতে এখন কিছুই নেই তাদের। এই দুঃসময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

০২ ডিসেম্বর (মঙ্গলবার) গাজীপুর-০১ (কালিয়াকৈর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক সচিব মো শাহ আলম বকশীর পক্ষ থেকে সকল ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। খাদ্য সামগ্রী ও কম্বল এবং আরও প্রয়োজনীয় আনুষঙ্গিক জিনিসপত্র তিনি নিজে উপস্থিত থেকে প্রতিটি পরিবারের অসহায় মানুষের হাতে তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন এবং ভবিষ্যতে পুনর্বাসনে সর্বাত্মক সহযোগিতা এবং সবসময় তাদের পাশে থাকার আশ্বাস দেন।

আরও খবর:

কুটিপাড়ায় গন অধিকার পরিষদের সদস্য সংগ্রহ অভিযান ওউঠান বৈঠক আলোচনা সভা। আব্দুল হালিম ডিমলা উপজেলা

ঝালকাঠিতে পৌরসভার সৌজন্যে ছাপানো “বাউল সোহরাব গীতিমালা”র মোড়ক উন্মোচন

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জনাব মনজুরুল করিম খান চৌধুরী পাহাং রাজ্যের’ “কসমা প্লান্টেশন”পরিদর্শন করেন।

জনকল্যাণ স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে সৈয়দপুরে বিক্ষোভ মিছিল

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কীট পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত: মানসম্মত সরঞ্জামের উপর জোর এবং শৃঙ্খলার নির্দেশনা

Sponsered content