Uncategorized

২০২৪ সালের কলিং ভিসায় আটকে পড়া ৬০ জন কর্মী অবশেষে মালয়েশিয়া পৌঁছেছেন।

  Admin1234@ ২৭ নভেম্বর ২০২৫ , ৩:৩১:১৩ 85

 

মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া

কলিং ভিসায় আটকে থাকা ৬০ কর্মী অবশেষে বাংলাদেশ বিমানে মালয়েশিয়ায় পৌঁছেছেন; হাইকমিশনারসহ কর্মকর্তারা তাদের স্বাগত জানান। যদিও একজনকে ফেরত পাঠানো হয়েছে।

গত ৩১ মে ২০২৪ ইং তারিখের নির্ধারিত সময়সীমার মধ্যে বাংলাদেশ হতে মালায়েশিয়ায় আসতে না পারা ৭,৮৭৩ জন বাংলাদেশী কর্মীর মালইয়েশিয়ায় কর্মসংস্থানের চলমান প্রচেষ্টার ফলশ্রুতিতে নির্বাচিত শ্রমিকদের প্রথম দলের ৫৯ জন কর্মী বাংলাদেশের বোয়েসল (BANGLADESH OVERSEAS EMPLOYEMENT AND SERVICES LIMITED) এবং মালয়েশিয়ার CLAB (CONSTRACTION LABOUR EXCHANGE CENTER BERHAD) এর মধ্যকার চুক্তির আলোকে মালায়েশিয়া আজ ২৬ নভেম্বর ২০২৫ মালয়েশিয়া আগমন করে।

হাইকমিশন এবং CLAB এর কর্মকর্তাগণ কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মীদের স্বাগত জানান। উল্লেখ্য CLAB-এর মাধ্যমে তাদের মালয়শিয়ার কন্সট্রাকশন সেক্টরে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।

তবে ৬০ জন কর্মী পৌঁছালেও ফেরত পাঠানো হয়েছে একজনকে।

জানা যায়, সকল প্রক্রিয়া শেষ করেও ২০২৪ সালের ৩১ মের মধ্যে পৌঁছাতে না পারা কর্মীদের অবশেষে মালয়েশিয়ায় যাওয়ার স্বপ্ন পূরণ হলো। প্রথম ধাপে ৬০ জন কর্মী মঙ্গলবার মধ্যরাতে কুয়ালালামপুর পৌঁছান। কর্মীরা মালয়েশিয়ায় পৌঁছে ধন্যবাদ জানান অন্তর্বর্তী সরকারকে।

মধ্যরাতে বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার, ডেপুটি হাইকমিশনার ও লেবার কাউন্সিলর।

দু’দেশের সরকারের আন্তরিকতায় জটিলতা কাটিয়ে কর্মীরা মালয়েশিয়া যেতে পারায় সেদেশের সরকারকে ধন্যবাদ জানান হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী।

কন্সট্রাকশান লেবার এক্সচেঞ্জ সেন্টার বারহাদ-ক্লাবের তত্ত্বাবধায়নে চারটি ভিন্ন প্রতিষ্ঠানে কাজ করবে ওই কর্মীরা।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী লাউঞ্জে উপস্থিত থেকে কর্মীদের বিদায় জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আরও খবর:

নাসিরনগরে রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণাঃসভাপতি আজিজ চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ

রাজাপুরে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে দিনমজুর “ফজলুর” বসতঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে নিঃস্ব পরিবার!!

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০ম গ্রেডসহ ৫ দফা দাবিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করলো ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি

জলঢাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদলের আহবায়ক মমতাজুল ইসলাম-মিঠু এর উদ্যোগে দোয়া ও মিলাত মাহফিল অনুষ্ঠিত

দামুড়হুদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত -২

Sponsered content