Admin1234@ ২৬ নভেম্বর ২০২৫ , ৫:১০:৫২ 67
ব্রাহ্মণবাড়িয়া:জেলা প্রতিনিধি
মোঃ সোবেল মিয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শাহ মোহাম্মদ আব্দুর রউফ। সম্প্রতি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে ব্রাহ্মণবাড়িয়ায় পদায়ন করা হয়। বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্বগ্রহণের পর সাংবাদিকদের সাথে আলাপকালে এসপি শাহ মোহাম্মদ আব্দুর রউফ বলেন,
“ব্রাহ্মণবাড়িয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুসংগঠিত ও জনবান্ধব করতে কাজ করব। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও সামাজিক অপরাধ নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।”
তিনি আরও জানান, কমিউনিটি পুলিশিংকে আরও সক্রিয় করা, থানা পর্যায়ে সেবার মান বাড়ানো এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাঁর প্রধান অগ্রাধিকার।
স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ নতুন এসপিকে অভিনন্দন জানিয়েছেন। নাগরিকদের প্রত্যাশা—তাঁর নেতৃত্বে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।
















