Admin1234@ ২৬ নভেম্বর ২০২৫ , ৬:০০:৫৮ 67
শাহিন আলম,স্টাফ রিপোর্টারঃ

“দেশীয় জাত আধুনিক প্রযুক্তি—প্রাণীসম্পদে হবে উন্নতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে র্যালি, ফিতা কেটে উদ্বোধন ও কেক কাটা হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের কর্মকর্তা ডা. ওয়াসিম আকরাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, ভেটেরিনারি সার্জন বরুণ কুমার পরামানিক, সফল উদ্যোক্তা **মুসলে উদ্দিন (শিপলু সরকার )**সহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ও দেশীয় জাত সংরক্ষণের মাধ্যমে প্রাণিসম্পদ খাতে সমৃদ্ধি অর্জন সম্ভব। এ ধরনের প্রদর্শনী কৃষক ও উদ্যোক্তাদের আরও উৎসাহিত করবে বলেও তারা মত প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।
উল্লেখ্য এ মেলায় ৩০ টি স্টল রয়েছে।















