Admin1234@ ২৪ নভেম্বর ২০২৫ , ৫:১৭:০০ 105
শাহিন আলম, স্টাফ রিপোর্টারঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়কে গাছ ফেলে দুটি ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে দামপুরা থেকে রহনপুর যাওয়ার পথে মচকৈল এলাকায় এ ঘটনা ঘটে।
ট্রাকচালকেরা জানান, পথের মধ্যে সড়কে গাছ ফেলে ট্রাকগুলোর গতিরোধ করে প্রায় ৮ থেকে ১০ জনের একটি ডাকাতদল। ডাকাতদের সবাই হাতে দা, রামদা, হাসুয়া ও বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। ট্রাক থামানোর পর তারা চালকদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও প্রায় লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী ট্রাকচালক ইমরান হোসেন বলেন, “পরদিন আমরা নাচোল থানায় একটি অভিযোগ জমা দিয়েছি। এখন পর্যন্ত কোনো মালামাল উদ্ধার হয়নি।”
এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, “ঘটনার পরপরই একটি মামলা গ্রহণ করা হয়েছে। ডাকাতদের শনাক্ত ও মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।”
















