রাজনীতি

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে বিরোধ, ধানের শীষ হারানোর শঙ্কা, মাঠে তৎপর জামায়াত

  Admin1234@ ২৪ নভেম্বর ২০২৫ , ১১:৩০:১৪ 133

শাহিন আলম, স্টাফ রিপোর্টারঃ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনটি নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট—এই তিন উপজেলা নিয়ে গঠিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ আসনে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ ক্রমশ প্রকট হয়ে উঠছে। দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আলহাজ্ব আমিনুল ইসলামকে মনোনয়ন দেওয়া হলেও স্থানীয় পর্যায়ে এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করছেন দলের উল্লেখযোগ্য অংশের নেতাকর্মীরা।
নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাটের বিভিন্ন এলাকায় তার মনোনয়ন বাতিলের দাবিতে মশাল ও বিক্ষোভ মিছিল করছে ক্ষুব্ধ নেতাকর্মীরা।
এদিকে গত ১২ নভেম্বর বিকেলে রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি’র বিশাল সমাবেশে”চলো জি ভাই হারঘে পদ্মা বাচাই”সমাবেশে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ সম্প্রতি “পূজা শয়তানের ইবাদত” বক্তব্য দিয়ে দেশব্যাপী আলোচিত ও সমালোচিত হোন এবং হিন্দু সম্প্রদায়ের অনেকে ক্ষোভ জানিয়েছেন।
বিষয়টি ঘিরে সাধারণ মানুষের মধ্যেও নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে। অনেকে বলছেন বিএনপির ভেতরেই যদি বিরোধ ও সংঘর্ষ দেখা দেয়, তাহলে নির্বাচনের পর পরিস্থিতি কী হবে?এভাবে চললে ধানের শীষ হারানোর শঙ্কা রয়েছে এতদিন বিএনপিকে ভোট দিয়েছি, এবার আর দেবো না—সবাইকে দেখেছি এবার দাড়িপাল্লাকে দেখতে চাই।”
স্থানীয়দের দাবি তিন উপজেলার মানুষ এমন একজন প্রার্থীকে নির্বাচিত করতে চান, যিনি হবেন সৎ, এলাকার উন্নয়নে আন্তরিক এবং সাধারণ মানুষের সুখ–দুঃখে পাশে থাকবেন। তারা যোগ করেন, “দল নয়, এলাকায় কাজ করবে—এমন মানুষকে এবার দরকার।”
এদিকে জামায়াত ইসলামী মনোনীত একক প্রার্থী ড. মিজানুর রহমান ইতোমধ্যে প্রতিটি গ্রামে গণসংযোগ, উঠান বৈঠক, নির্বাচনী মতবিনিময় সভা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার এ ধারাবাহিক প্রচারণা নির্বাচনী মাঠে উল্লেখযোগ্য আলোচনার জন্ম দিয়েছে।

আরও খবর:

Sponsered content