রাজশাহী বিভাগ

ট্রাকের ধাক্কায় সাংবাদিক আব্দুল বাশিরের বাবা গুরুতর আহত

  Admin1234@ ২৩ নভেম্বর ২০২৫ , ৫:২৪:২৯ 120

শাহিন আলম স্টাফ রিপোর্টারঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকের ধাক্কায় স্থানীয় সাংবাদিক আব্দুল বাশিরের বাবা মোহাঃ মুনিরুল ইসলাম (৫৫) গুরুতর আহত হয়েছেন। তিনি গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী ঘোনটোলা গ্রামের আবু বাক্কার-এর ছেলে।আজ রবিবার(২৩ সেপ্টেম্বর ) সন্ধ্যায় রহনপুর পৌরসভার খয়রাবাদ রায়হান পেট্রোল পাম্পের সামনে একটি মিনি ট্রাক ঘোরানোর সময় দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে অটোতে থাকা দুই যাত্রী মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসা দিয়ে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন কর্তব্যরত চিকিৎসক।
এ বিষয়ে গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম রেজা জানান, দুর্ঘটনায় জড়িত অটো ও ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

আরও খবর:

Sponsered content