Uncategorized

সাত দিনে সাত বিভাগে সমাবেশ করার ঘোষণা বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত যৌথ আট দলের

  Admin1234@ ২০ নভেম্বর ২০২৫ , ৪:২১:১৫ 74

 

মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ আন্দোলনরত ৮ টি দলের পূর্ব ঘোষিত কর্মসূচিতে আংশিক পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে জুলাই জাতীয় সনদের আইনী ভিত্তি প্রদানের জন্য ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনসহ ৫-দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে গতকাল ১৯ নভেম্বর (বুধবার) বিকালে আন্দোলনরত ৮ টি দলের লিয়াজোঁ কমিটির পক্ষ থেকে আগামী ৩০ নভেম্বর থেকে
০৬ ডিসেম্বর পর্যন্ত দেশের সাতটি বিভাগে সমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

উক্ত সিদ্ধান্তের সমাবেশের পূর্ব ঘোষিত কর্মসূচিতে আংশিক পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত কর্মসূচি গুলো নিম্নে তুলে ধরা হল।
কর্মসূচিসমূহঃ

৩০ নভেম্বর রাজশাহী
১ ডিসেম্বর খুলনা
২ ডিসেম্বর বরিশাল
৩ ডিসেম্বর রংপুর
৪ ডিসেম্বর ময়মনসিংহ
৫ ডিসেম্বর চট্টগ্রাম ও
৬ ডিসেম্বর সিলেট।

উপরোক্ত কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য আন্দোলনরত ৮ টি দলের পক্ষ থেকে সকল নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে এবং প্রত্যেক জেলা ও মহানগরীতে আন্দোলনরত ৮ টি দলের লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

আরও খবর:

Sponsered content