সর্বশেষ

চুমু দিতে গিয়েই বিপদ—তরুণীর আত্মরক্ষায় ছিঁড়ে গেল যুবকের জিহ্বা। 

  Admin1234@ ১৯ নভেম্বর ২০২৫ , ৬:৪২:২২ 67

প্রতিদিনের সংবাদ অনলাইন নিউজ:-

ভারতের উত্তর প্রদেশের কানপুরে প্রেমিকার ওপর জোর করে চুম্বন চাপাতে গিয়ে ভয়াবহ বিপদে পড়েছেন এক যুবক। আত্মরক্ষার্থে কামড়ে তার জিহ্বার একটি অংশ ছিঁড়ে দিয়েছেন ওই তরুণী।
সোমবার (১৭ নভেম্বর) বিকালে কানপুরের দরিয়াপুর গ্রামের পাশে এই ঘটনাটি ঘটে। খবর—এনডিটিভি।

পুলিশ জানায়, আহত যুবকের নাম চাম্পি (৩৫), তিনি বিবাহিত। তার সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। তবে পরিবারের সিদ্ধান্তে তরুণীর অন্যত্র বিয়ে ঠিক হয়ে যাওয়ায় তিনি চাম্পির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে চাম্পি তাকে নিয়মিত অনুসরণ করে বিরক্ত করছিলেন।

ঘটনার দিন তরুণী রান্নার চুলার জন্য বাড়ির পাশের পুকুর থেকে কাদা সংগ্রহ করতে গেলে চাম্পি তাকে অনুসরণ করে সেখানে পৌঁছে হেনস্তা শুরু করেন। প্রতিবাদ করলে তিনি জোর করে চুম্বন দেওয়ার চেষ্টা করেন। আত্মরক্ষার্থে তরুণী শক্তভাবে কামড়ে চাম্পির জিহ্বার একটি অংশ ছিঁড়ে ফেলেন। তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

জেলার ডেপুটি কমিশনার অব পুলিশ দিনেশ ত্রিপাঠী জানান, ঘটনাটির তদন্ত চলছে এবং চাম্পির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর:

Sponsered content