Uncategorized

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে দুটি মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪ জন।

  Admin1234@ ১৯ নভেম্বর ২০২৫ , ৫:৪২:৫২ 74

 

মাহবুবুল আলম ফারুকী , কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। বুধবার দুপুরে সোনাহাট স্থলবন্দরগামী ঘুণ্টিঘর এলাকায় এবং কুড়িগ্রামগামী আঞ্চলিক মহাসড়কের জয়মনিরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনাহাট স্থলবন্দরের দিক থেকে আসা একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালক মজিবর রহমান (৪০) গাড়িটির নিচে চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মজিবর রহমান উপজেলার বাগভান্ডার কদমতলা এলাকার আফছার উদ্দিনের ছেলে।

অন্যদিকে, জয়মনিরহাট বাজার এলাকায় একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে চারজন আহত হন। আহতরা হলেন—পাথরডুবী ইউনিয়নের মাইদুল (২৮), সেলিম (২২), সোহেল (২৬) এবং জয়মনিরহাট ইউনিয়নের বাতেন আলী (৬০)। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, মজিবর রহমানকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। অন্য আহত চারজনকেও প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বলেন, নিহত ভটভটি চালকের মরদেহ দাফনকার্যের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য দুর্ঘটনার বিষয়েও তদন্ত চলছে।

আরও খবর:

Sponsered content