Admin1234@ ১৬ নভেম্বর ২০২৫ , ৪:১৪:১৭ 43

উজ্জল গির,
(নীলফামারী জেলাঃ প্রতিনিধি।
নীলফামারীতে ঘটে গেছে এক হৃদয়বিদারক দুর্ঘটনা। গতকাল শনিবার (১৫ নভেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে নীলফামারী সরকারি কলেজ প্রাঙ্গণের পুকুরে গোসল করতে নেমে দুইটি নিষ্পাপ শিশুর করুণ মৃত্যু হয়। পানিতে ডুবে মারা যায়—রাফিয়া আক্তার তানহা (৭), পিতা: মো. জহুরুল ইসলাম মাসুদ এবং আফরিন (৭), পিতা: মো. মতিউর রহমান।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় কলেজ পরিবারের পাশাপাশি স্থানীয় এলাকাবাসী গভীর শোক ও হতবিহ্বলতায় পড়ে। শিশু দু’টির অকাল প্রয়াণে নীলফামারী সরকারি কলেজ প্রশাসন গভীর শোক প্রকাশ করেছে। এক বিবৃতিতে তারা শোকসন্তপ্ত দুই পরিবারকে আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন, “দুই কোমলমতি শিশুর এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু আমাদের সবাইকে মর্মাহত করেছে।”
কলেজ কর্তৃপক্ষ মহান আল্লাহর দরবারে শিশু দু’টির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারগুলোর প্রতি ধৈর্য ও শক্তি দানের জন্য দোয়া করেন।













