Admin1234@ ১৬ নভেম্বর ২০২৫ , ৮:২৩:৫০ 117
হাবিবুর রহমান খান

নাচোল প্রতিনিধি
রবিবার (১৬ নভেম্বর) সকালে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রহনপুরগামী ট্রেনটি অবরোধ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক শুচি ও আব্দুস সালাম তুহিনের অনুসারীরা, তারা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন।
রেলপথ অবরোধে অংশ নেওয়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ে তৃণমূলের মতামত উপেক্ষা করা হয়েছে । তাদের দাবি, বিগত সময়ে স্থানীয় নেতাকর্মীদের সাথে সাবেক এমপি আমিনুল ইসলামের কোনো সম্পর্ক ছিল না। স্থানীয়ভাবে গ্রহণযোগ্যতা মূল্যায়ন না করেই কেন্দ্রীয়ভাবে আমিনুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা তৃণমূলের অধিকাংশ নেতাকর্মী প্রত্যাখ্যান করেছেন।
নেতাকর্মীরা বলেন, আমিনুল ইসলাম ছাড়া অন্য যে কাউকে মনোনয়ন দিলে আমরা মেনে নিবো। তৃণমূল নেতাকর্মীর ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে। তারা আমিনুল ইসলাম ছাড়া অন্য যে কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
এই সময় উপস্থিত ছিলেন, নাচোল উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময়, ফতেপুর ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান, কসবা ইউনিয়ন সাধারণ সম্পাদক সোলেমান, ফতেহপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুর রহিম,নাচোল ইউনিয়নের গোলাপ আলীসহ তৃণমূল কর্মীরা।
পরে রেল পুলিশ,নাচোল থানার পুলিশ এসে অবরোধকারিদের বুঝিয়ে রেলপথ থেকে সরিয়ে নেন।
















