সর্বশেষ

রাজশাহী মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা: রাজাবাড়ি চৌরাস্তায় ‘শাহ মখদুম পরিবহন’র সঙ্গে মুখোমুখি সংঘর্ষ

  Admin1234@ ১৩ নভেম্বর ২০২৫ , ১১:১০:৫৫ 116

এস এম রুবেল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:-

রাজশাহী: রাজাবাড়ি চৌরাস্তায় বাস-প্রাইভেট কারের সংঘর্ষ, লণ্ডভণ্ড গাড়ি, অল্পের জন্য রক্ষা চালকের’ রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়ি চৌরাস্তায় আজ (বৃহস্পতিবার) সকাল আনুমানিক ১১টার দিকে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি প্রাইভেট কার দুমড়েমুচড়ে গেছে। ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ/সোনামসজিদের উদ্দেশ্যে ছেড়ে আসা ‘শাহ মখদুম পরিবহন’ নামে একটি যাত্রীবাহী কোচের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান,সকাল ১১টা নাগাদ প্রাইভেট কারটি রাজাবাড়ি চৌরাস্তায় মহাসড়কের ডান পাশ থেকে বাম পাশে ঘোরার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে ঢাকা থেকে দ্রুত গতিতে আসা শাহ মখদুম পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতই বেশি ছিল যে,প্রাইভেট কারটি সম্পূর্ণভাবে লণ্ডভণ্ড হয়ে দুমড়েমুচড়ে যায় এবং ছিটকে গিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে।

ভাগ্যক্রমে,দুর্ঘটনার সময় প্রাইভেট কারটিতে চালক একাই ছিলেন এবং কোনো যাত্রী না থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। চালক গুরুতর আহত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান। যাত্রীবাহী বাসটির সামনের অংশে সামান্য ক্ষতি হলেও বাসের যাত্রীরা অক্ষত আছেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা এবং পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধার কাজে হাত লাগান।

পুলিশের তৎপরতা: ছিলো জোড়ালো তারা
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন। প্রেমতলী ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আইসি মাকসুদুর রহমান ও তাঁর টিম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যানজট নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করে। দুর্ঘটনার কারণ ও এর সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

(সরেজমিন প্রতিবেদক এসএম রুবেল)

আরও খবর:

Sponsered content