আইন-আদালত

আমাকে মডেল বলবেন না, আমি রাজনৈতিক প্রশিক্ষক: মেঘনা আলম

  Admin1234@ ১৩ নভেম্বর ২০২৫ , ৮:১৬:৪৫ 70

প্রতিদিনের সংবাদ অনলাইন ডেস্ক:

“দয়া করে আমাকে মডেল বা অভিনেত্রী বলবেন না; এগুলো পড়তে আমার লজ্জা লাগে। আমার পরিচয় হচ্ছে আমি একজন রাজনৈতিক প্রশিক্ষক।”
এভাবেই নিজের পরিচয় স্পষ্ট করলেন মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন মেঘনা আলম।

মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলামের আদালতে হাজিরা দিতে এসে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

মেঘনা আলম বলেন,“আমি একজন রাজনৈতিক প্রশিক্ষক এবং মিস আর্থ বাংলাদেশ ২০২০ এ ছিলাম। ২০২৪-২৫ বিগত দুই বছর ধরে আমি মিস আর্থের ন্যাশনাল ডিরেক্টর হিসেবে কাজ করছি। তাই অনুরোধ করব— মিডিয়া যেন আমাকে অন্য কোনো নামে না ডাকে। আমার পরিচয় রাজনৈতিক প্রশিক্ষক ও মিস বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর হিসেবে প্রকাশ করা হোক।

তিনি আরও জানান, “আমি কখনোই অভিনয় করিনি। তাই আমাকে মডেল বা অভিনেত্রী বলা হলে সেটা আমার জন্য বিব্রতকর।”

মামলার অগ্রগতি প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় মঙ্গলবার আদালতে হাজিরা দেন আলোচিত মেঘনা আলম। শুনানিতে তদন্তকারী কর্মকর্তা তার জব্দ করা মোবাইল ফোন ও ল্যাপটপের ফরেনসিক প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হন।

এ সময় আদালত প্রতিবেদনের জন্য নতুন তারিখ ধার্য করেন এবং জব্দ করা পাসপোর্ট ফেরত চেয়ে মেঘনার করা আবেদনটি নামঞ্জুর করেন। পক্ষ ও বিপক্ষের বক্তব্য

মেঘনার আইনজীবী মহিমা বাঁধন ও মহসিন রেজা পলাশ আদালতে জানান,

“তিনি একজন আন্তর্জাতিক লিডারশিপ ট্রেইনার। পেশাগত কারণে প্রায়ই বিদেশ যেতে হয়। তাই পাসপোর্ট ফেরত দিলে মামলার তদন্তে কোনো বাধা হবে না।”

অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী এর বিরোধিতা করে বলেন,

“মামলার তদন্ত এখনো গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। অভিযোগ গুরুতর হওয়ায় পাসপোর্ট ফেরত দিলে মেঘনা আলম বিদেশে পালানোর চেষ্টা করতে পারেন।”

উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত পাসপোর্ট ফেরতের আবেদনটি খারিজ করেন।

আদালতের নির্দেশ এর আগে আদালত তদন্তকারী সংস্থাকে নির্দেশ দেন—মেঘনা আলমের জব্দ করা মোবাইল, ম্যাকবুক ও ল্যাপটপে রাষ্ট্র বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে কোনো আপত্তিকর বা রাষ্ট্রবিরোধী উপাদান রয়েছে কি না, তা পরীক্ষা করে প্রতিবেদন দিতে।

তবে নির্ধারিত সময়েও প্রতিবেদন না আসায় আদালত অসন্তোষ প্রকাশ না করে ফরেনসিক রিপোর্ট জমা দেওয়ার জন্য নতুন তারিখ ধার্য করেন।

আরও খবর:

Sponsered content