Uncategorized

রাজিবপুর থানার ওসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মোস্তাফিজুর রহমান মোস্তাক

  Admin1234@ ৭ নভেম্বর ২০২৫ , ৮:৩০:৫৩ 38

মাহবুবুল আলম ফারুকী, জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম):

কুড়িগ্রাম-৪ (রৌমারী, চিলমারী ও রাজিবপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক রাজিবপুর থানার অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ শুক্রবার সকালে রাজিবপুর থানার অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা আমির মাওলানা আবুল বাশার মো. আব্দুল লতিফ, রাজিবপুর সদর আমির মাওলানা মফিজুল হক, মোহনগঞ্জ ইউনিয়ন আমির মাওলানা আনোয়ার হোসেন, কোদালকাটি ইউনিয়ন সভাপতি মাওলানা নজরুল ইসলাম, রাজিবপুর উপজেলা যুব বিভাগের সভাপতি মোখলেছুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে রাজিবপুর উপজেলার সাম্প্রতিক সামাজিক, প্রশাসনিক ও উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে মতবিনিময় করা হয়।

আরও খবর:

Sponsered content