Uncategorized

নাসিরনগরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

  Admin1234@ ৭ নভেম্বর ২০২৫ , ৮:২৪:১৯ 88

মোঃ সোবেল মিয়া,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা বিএনপি উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
আজ ৭ই নভেম্বর রোজ(শুক্রবার) উপজেলা বিএনপির সহ সভাপতি এম এ খালেদ এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আলী আজম চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া (এক) থেকে ধানের শীষে মনোনয়ন প্রাপ্ত সংগ্রামী সভাপতি এম এ হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান চৌধুরী আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম।

বেলা ১০ ঘটিকার সময় উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে নাসিরনগর সরকারি কলেজের সামনে জমায়েত হতে থাকে। বেলা ১১ টার দিকে সবাই একত্রিত হয়ে র‍্যালি সহকারে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে উপস্থিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান বলেন মূলত জাতীয় বিপ্লব সংহতির মাধ্যমে বি এন পি’র সৃষ্টি হয়। বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবন নিয়েও আলোচনা করেন। গণতন্ত্রের মা তিনবারের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন সম্বন্ধে ও আলোচনা করেন। উনার সুস্বাস্থ্য কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়। তিনি আরো বলেন আপনাদের দোয়া ও ভালবাসায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমাকে ধানের শীষ প্রতীক দিয়েছেন।আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি। এজন্য দল আমাকে মূল্যায়ন করেছে। আশা করি আপনারা সবাই ভালবেসে ধানের শীষ কে নির্বাচনে ভোট দিয়ে জয় যুক্ত করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জামাল আহমেদ, সদস্য সচিব মাসুদ চৌধুরী, নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের দলের বিপ্লবী সদস্য সচিব, জনাব নজরুল ইসলাম,ও যুগ্ম আহবায়ক বকুল,
ও নাসিরনগর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব, চৌধুরী আশিকুর রহমান পনি, ও নাসিরনগর সরকারি কলেজ, সাবেক ছাত্র নেতা, ইয়াসিন মাহমুদ ও খাইরুল বাশার রনি, সহ সহযোগী অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরিশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

আরও খবর:

Sponsered content